বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়নগঞ্জের ফতুল্লায় পৃথক অভিযানে ৪‘শ ৬০ বোতল ফেনসিডিল, ১৫০পিছ ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৮ জন গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে ফয়সাল,মনু, নাছির রুবায়েত ,তানভীর ,বাদল ,মোল্লা রাসেল ও রাবেয়া খাতুন। ৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে ও ৯ ডিসেম্বর শুক্রবার ভোরে নারায়নগঞ্জ শহরের জামতলা, ধোপাপট্টি এবং ফতুল্লা রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে ফতুল্লা মডের থানা পুলিশ। এ ঘটনায় পৃথক মামলা দায়ের হয়েছে।
থানা পুলিশ জানায়,বৃহস্পতিবার রাতে ফতুল্লা রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে নাশকতার চেষ্টাকালে ৫টি দেশীয় অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী রাবেয়া খাতুন ও মোল্লা রাসেলকে গ্রেফতার করে এসআই এনামুল ও এএসআই কামরুল হাসানের নেতৃত্বে পুলিশদল। এ ছাড়াও শুক্রবার ভোরে শহরের জামতলা ধোপাপট্টি এলাকা থেকে ৪‘শত বোতল ফেনসিডিলসহ ফয়সাল ও মুন মিয়াকে গ্রেফতার করে একই টিম। অপরদিকে জামতলা এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী আপেলের বাড়ীর ছাদ থেকে ৬০ বোতল ফেনসিরি ও ১৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ নাছির,রুবায়েত,তানভির,বাদলকে গ্রেফতার করে এসআইমিানুর রহমান ও এএসআই তাজুলের নেতৃত্বে অপর একটি টিম। এ সময় মাদক ব্যবসায়ী আপেল পালিয়ে তেে সক্ষম হয় বলে পুলিশ জানায়।

