বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ গ্রহণ করতে ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী তরুণ সমাজ সেবক ইমরান চৌধুরী মিঠু মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড কমিউনিটি সেন্টারে সহকারী নির্বাচন রিটার্ণিং অফিসার সাইয়েদ মো. আনোয়ার খালেদ এর কাছে মনোনয়ন পত্র জমা দেন তিনি ।
এ সময়ে তার সাথে উপস্থিত ছিলেন, ২৭ নং ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবগ।
উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আজ ২৪ নভেম্বর মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। আগামী ২৬ ও ২৭ নভেম্বর প্রার্থীতা বাছাইকৃত করে ৫ ডিসেম্বর প্রতিক বরাদ্দ করা হবে এবং আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর নির্বাচন অনুষ্ঠিত হবে।
