বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপেরেশস নির্বাচনে নাসিক নির্বাচনে মেয়র পদে ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৭৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৮ জন সহ সর্বমোট ২ শ ২২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার ২৪ নভেম্বর নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড কমিউনিটি সেন্টারে জেলা নির্বাচন রিটার্ণিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন থাকায় সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নিজ নিজ মনোনয়ন পত্র জমা দেন।
এ সময়ে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ সচিব ও নাসিক রিটার্ণিং অফিসার মো. নুরুলজ্জামান তালুকদার সাংবাদিক সম্মেলনে জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৭৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৮ জন সহ মোট ২২২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। আগামী ২৬ নভেম্বর শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ১ হতে ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও ১ হতে ৬ নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে। এরপর রবিবার ২৭ নভেম্বর সকাল ১১ টায় মেয়র প্রার্থীদের মনোনয়ন পত্র বাছাই করা হবে এবং বাকি কাউন্সিলর প্রার্থীদের বাছাই করা হবে। এ সময়ে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সমর্থনকারী ও প্রস্তাবকারীকে নিয়ে উপস্থিত হতে বলেন তিনি ।
তিনি আরও বলেন, মনোনয়ন পত্র বাছাইয়ের সময়ে যদি কোন প্রার্থীর মনোনয়ন পত্র অবৈধ হয় তাহলে প্রার্থী গন তিন দিনের মধ্যে ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে আবেদন করতে পারবেন। যদি বৈধ হয় তাহলে পরবর্তী তিন দিনের মধ্যে তা জেলা নির্বাচন রিটার্ণিং অফিসারের কাছে জমা দিতে হবে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে রিটার্ণিং অফিসার গন নিরপেক্ষ থেকে সবার জন্য কাজ করতে হবে । অতীতে অনেক রিটার্ণিং অফিসার পক্ষ ধরে কাজ করে নিজেদের সরকারি চাকুরী হতে বঞ্চিত হয়েছেন। নির্বাচনে অংশ গ্রহণকারী মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা কেউ আচরণ বিধি লঙ্ঘন করতে পারবে না । প্রচারনার সময় সবাই সমান অধিকার পাবে।
মনোনয়ন পত্র জমা দিয়েছেন, ১২ নং ওয়ার্ডে জিল্লুর রহমান লিটন, ১৫ নং ওয়ার্ডে বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম, আল মামুন খাঁন, ১৯ নং ওয়ার্ডে ফয়সাল মো. সাগর, ২২ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সুলতান আহমেদ, কাজী শহিদ আহমেদ, ২৩ নং ওয়ার্ডে আবদুল হালিম মাষ্টার, ২৪ নং ওয়ার্ড আফজাল হোসেন, হাজী মোহাম্মদ হোসেন, ফয়সাল আহমেদ, ২৫ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর এনায়েত হোসেন, মো. মোশারফ হোসেন, মো. সাইদুর রহমান লিটন, ২৬ নং ওয়ার্ডে আনোয়ার হোসেন, ২৭ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর হাজী সিরাজুল ইসলাম সিরাজ, শেখ আলমগীর হোসেন, মো. কামরুজ্জামান বাবুল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬ , ১৭ , ১৮ নং ওয়ার্ডে এড. জাসমীন আহমেদ ও ২৫ , ২৬, ২৭ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শাহী ইফাৎ জাহান মায়া সহ সম্ভাব্য অন্যান্য প্রার্থীরা ।
মেয়র পদে বাংলাদেশ আওয়ামীলীগ এর মনোনীত প্রার্থী ড. সেলিনা হায়াৎ আইভী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)র মনোনীত প্রার্থী এড. সাখাওয়াত হোসেন খান, জাসদ মনোনীত প্রার্থী মো. মোসলেম উদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি মুহাম্মদ মাসুম বিল্লাহ, কল্যাণ পাটি মনোনীত প্রার্থী মো. রাশেদ ফেরদৌস, এলডিপি মনোনীত প্রার্থী কামাল হোসেন, ইসলামী ঐক্যজোট বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি এজহারুল ইসলাম, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কাস পার্টি মনোনীত প্রার্থী এড. মাহবুবুর রহমান ইসমাইল ও স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহমুদ ।
