বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে মহানগর ছাএদলের যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন খোকন ৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
মঙ্গলবার সকালে সদর উপজেলার নির্বাচন অফিসার ও নাসিক সহকারী রিটারিং অফিসার মো. রশিদ মিয়ার কাছ থেকে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেন ।
এ সময়ে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাএদলের সহ সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর ছাএদলের যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা ও শাহেদ আহমেদ সহ অনেকেই।
