বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ গ্রহণ করতে ষষ্ঠ দিনেও মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দিয়েছেন।
মঙ্গলবার মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন মেয়র পদে দুই জন তারা হলেন জাসদ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মো. মোসলেম উদ্দিন আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী মেজবাউদ্দিন আহমেদ বুলু, কাউন্সিলর পদে ৪ নং ওয়ার্ডে মো. দেলোয়ার হোসেন খোকন ও সোলেমান হোসেন, ৯ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ইসরাফিল প্রধান,10 নং ওয়ার্ডে হাবিব তহিদ, ২১ নং ওয়ার্ডে ফকির উল্লাহ, জমা দিয়েছেন ৮ নং ওয়ার্ডে মো. সোহেল রানা ও ১০ নং ওয়ার্ডে হাজী মো. সিরাজ খান সহ অন্যান্য প্রার্থীরা।
সর্বশেষ মেয়র প্রার্থী ৮ জন, সাধারণ কাউন্সিলর প্রার্থী ১৮৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ৩৭ জন মনোয়ন পত্র সংগ্রহ করেন।
উল্লেখ্য, আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষনা করেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২৪ নভেম্বর মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। আগামী ২২ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
