বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসনমান ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপির একমাত্র পুত্র অয়ন ওসমানের ২৯তম জন্মদিন পালন করেছে এনসিসি ১নং ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে মিজমিজি পাইনাদি এলাকায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক নাসিম মাহমুদ তপনের উপস্থিতিতে কেক কেটে এ জন্মদিন পালন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য আঃ মজিদ, মোঃ সাঈদ হাসান মুন্না, মনির হোসেন, নাজির ওয়াহিদ, বিজয় খান, সোহেল রানা, অপু, সোহান, সালমান, শামীশ শিকদার, রাজু, তানভির, নাঈমসহ আরো অনেকে। পরে অয়ন ওসমানের দীর্ঘায়ু ও ওসমান পরিবারের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
