মনজুর আহমেদ অনিক,বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের (এবিটি) দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব ১১’র সদস্যরা। গ্রেফতাররা হলেন- ময়মনসিং জেলার ফুলবাড়িয়া থানার ইদ্রিস আলীর ছেলে আব্বাস আলী (২৭) এবং রংপুর জেলার কাউনিয়া থানার সাহেব আলীর ছেলে সাব্বির (২২)। এ সময় তাদের কাছ থেকে ধর্মীয় উগ্রবাদী ৭টি বই, ২সেট লিফলেট, ২টি চাপাতি ও ২টি চাকু উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুর ২টায় র্যাব ১১’র এর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। র্যাব ১১ অধিনায়ক লেঃ কর্ণেল কামরুল হাসান সংবাদ সম্মেলনে উপস্থিত গন মাধ্যমের কর্মীদের জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১১’র এএসপি আলেপ উদ্দিনের নেতৃত্বে একটি দল সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে চিটাগাংরোডস্থ আহসান উল্লাহ মার্কেটের সামনে থেকে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তিনি আরো বলেন,গ্রেফতারকৃতরা আল কায়দার ভাবদর্শে অনুপ্রানিত হয়ে দেশে জঙ্গী কার্যক্রম পরিচালনা করছে। তারা তাদের প্রধানকে কাশিমপুর কারাগার থেকে মুক্ত করতে তাদের মতদশে বিশ্বাসী কয়েকটি গ্রুপের সাথে সমন্ময় করে কারাগারে হামলা পরিকল্পনা করছিল বলে তিনি জানান। তাড়ার টাগের্ট কিলিং মিশন আলোচিত ব্লগারদের হত্যার পরিকল্পনা করছিল বলে র্যাব ১১ অধিনায়ক বলেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীণ রয়েছে।

