বিজয় বার্তা ২৪ ডট কম
জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ড. সেলিনা হায়াৎ আইভী বলেছেন. আমার পরিবার আওয়ামীলীগ পরিবার । আমি এমন কিছু করি নাই যে দল আমাকে সমর্থন করবে না । আমার বিশ্বাস জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতিক দিবে । আমি তার কাছে আবেদন করেছি । ইনশাল্লাহ তিনি আমাকে নৌকা প্রতিক দিবেন ।
শুক্রবার বিকাল চারটায় শহরের দেওভোগ এলাকাবাসীর সাথে মত বিনিময় সভায় তিনি এই সব কথা বলেন।
তিনি আরো বলেন, যদি নৌকা প্রতিক না পাই তাহলে আমি নির্বাচনে অংশ গ্রহণ করবো না । দলের বিরুদ্ধে নির্বাচন করতে আমি চাই না । এখন আবেগ দিয়ে নির্বাচন হয় না । দল যাকে সমর্থন করবে সেই নির্বাচন করবে ।
তিনি আরো বলেন, আমার পরিবার আওয়ামীলীগ পরিবার । আমি এমন কিছু করি নাই যে দল আমাকে সমর্থন করবে না । আমার বিশ্বাস জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতিক দিবে । আমি তার কাছে আবেদন করেছি । ইনশাল্লাহ তিনি আমাকে নৌকা প্রতিক দিবেন । যদি নৌকা প্রতিক না পাই তাহলে আমি নির্বাচনে অংশ গ্রহণ করবো না । দলের বিরুদ্ধে নির্বাচন করতে আমি চাই না । এখন আবেগ দিয়ে নির্বাচন হয় না । দল যাকে সমর্থন করবে সেই নির্বাচন করবে ।
তিনি আরও বলেন, আমার সবচেয়ে বড় অপরাধ আমি অন্যায়ের প্রতিবাদ করি । অন্যায় কারী যদি আমার মার পেটের ভাই ও হয় আমি তার সাথে আপোষ করবো না । তকী হত্যাকারীদের বিচারের দাবীতে আমি মাঠে ময়দানে প্রতিবাদ করেছি । এটি ছিল আমার অপরাধ । যারা মা বোন কে ইজ্জত দেয় না তাদের সাথে কোন আপোষ নেই ।
তিনি বলেন, আনোয়ার কাকার সাথে আমার কোন বিরোধ নেই । তিনি আমাকে জামাতের এজেন্ট বলেন । বিএনপি ও জামায়াতকে জড়িয়ে আমার নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে । আমি নাকি আওয়ামীলীগ তথা শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করেছি । আমার পরিবার আওয়ামীলীগ পরিবার, এই রক্ত আওয়ামীলীগের রক্ত কখনো দল ও শেখ হাসিনাকে খারাপ বলতে পারি না । গত নির্বাচনে আনোয়ার কাকা আমার নির্বাচন করেছিল বিনিময়ে তিনি আমাকে বলেছিল মহানগর আওয়ামীলীগ এর পদ ছেড়ে দিতে । আমি তাকে মহানগর আওয়ামী লীগের পদ ছেড়ে দিলে তিনি মহানগর আওয়ামী লীগের সভাপতি হন । খোকন সাহাকে আমি আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক বানিয়েছি । নাজমুল আলম সজলকে স্বেচ্ছাসেবকলীগ এর সভাপতি বানিয়েছি । কারন আমি মেয়র হয়েছি আমাকে জনগণের সেবা করতে হবে তাই তাদেরকে আওয়ামীলীগ এর দায়িত্ব দেওয়া হয়েছিল । এটি ছিল আমার সবচেয়ে বড় অপরাধ । এখন তারাই আমাকে আওয়ামীলীগ না জামাতের এজেন্ট বলে ।

