BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ২৪, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

নাসিক নির্বাচনে অংশ নেবে বিএনপি

bijoy barta by bijoy barta
নভেম্বর ১৮, ২০১৬
in রাজনীতি, লিড, সদর থানা
0
তারেক রহমানের বিরুদ্ধে রায় প্রতিহিংসামূলক
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবে বিএনপি। তবে জেলা পরিষদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

দলটি বলছে, গণতন্ত্রে বিশ্বাস করে বলেই বিএনপি সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবে। তবে জেলা পরিষদ নির্বাচনের প্রক্রিয়াকে সংবিধানের সঙ্গে সাংঘার্ষিক আখ্যা দিয়ে তা বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমাদের জাতীয় স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছে নারায়ণগঞ্জের সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি।’

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক দল এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন সম্ভব বলে আমরা মনে করি। সেই কারণে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

জেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পক্ষে যুক্তি দেখিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘জেলা পরিষদ নির্বাচন নিয়ে অনেক বিতর্ক রয়েছে। বিএনপি মনে করে, জেলা পরিষদ নির্বাচনের যে প্রক্রিয়া সেটা সংবিধান বিরোধী।’

তিনি বলেন, ‘সংবিধানের বিধান অনুয়ায়ী যে নির্দেশনা রয়েছে জেলা পরিষদ নির্বাচনে তা পালন করা হচ্ছে না, বরং সাংঘর্ষিক। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে, এই নির্বাচনের ফলাফল আগেই প্রস্তুত হয়ে গেছে।’

বিএনপির মহাসচিব অভিযোগ করে বলেন, ‘স্থানীয় সরকারের যে নির্বাচন হচ্ছে, তা প্রহসনে পরিণত হয়েছে। বিগত সবকটি নির্বাচন সিটি করপোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে এটাই প্রমাণিত হয়েছে যে, এই সরকার নির্বাচনের নামে শুধু ক্ষমতায় টিকে থাকতে চায়। সেজন্য নির্বাচনগুলোকে একটি প্রহসনে পরিণত করেছে। বিএনপি মনে করে, এই নির্বাচন কমিশন সম্পূর্ন ব্যর্থ হয়েছে।’

শুক্রবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন কমিশন সম্পর্কে বিএনপির অবস্থান তুলে ধরবেন বলে জানান তিনি।

এদিকে বৈঠক সূত্র জানায়, নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে বিএনপি চেয়ারপারসন সংবাদ সম্মেলনে যে প্রস্তাবনা প্রকাশ করবেন তা স্থায়ী কমিটির বৈঠকে চুড়ান্ত হয়েছে। তবে নির্বাচন কমিশন গঠনের বিষয়ে স্থায়ী কমিটির সদস্যরা বিএনপি নেত্রীকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন, যেগুলো আগের প্রস্তাবনার সঙ্গে যুক্ত হচ্ছে।

২১ নভেম্বর বিক্ষোভ কর্মসূচি : ১৫ অগাস্ট জন্মদিন পালন নিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে আগামী ২১ নভেম্বর সারা দেশে জেলা ও মহানগরের থানায় থানায় বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি।

কর্মসূচির কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি নেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বৈঠকে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়েছে।

বৈঠকে স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহের মৃত্যুতে শ্রদ্ধা নিবেদন করে দলের প্রতি তার ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয় বলে জানান তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, লে. জে (অব.) মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

পরে

মনোনয়ন পেতে আইভী ও আনোয়ারের প্রধানমন্ত্রীর কাছে আবেদন

আগে

সেলিম ওসমানের অর্থায়নে খানপুর বাসীর মিটলো পানির সংকট

আগে
সেলিম ওসমানের অর্থায়নে খানপুর বাসীর মিটলো পানির সংকট

সেলিম ওসমানের অর্থায়নে খানপুর বাসীর মিটলো পানির সংকট

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.