বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সিনিয়র আইনজীবী এড. তৈমর আলম খন্দকার বলেছেন, দুই কোর্ট এক সাথে রাখতে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আইনজীবীরা স্টান্টবাজি করছে। এই স্টান্ট বাজি করে তারা আবারো নির্বাচিত হতে নতুন কৌশল অবলম্বন করছে। কিন্তু দুই কোর্ট এক সাথে রাখতে অন্যতম প্রধান ভূমিকা পালন করতে পারে একমাত্র জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল। সরকারি আওয়ামীলীগ প্যানেল দ্ধারা তা সম্ভব না। তাই আগামী ২৪ শে নভেম্বর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করতে অনুরোধ জানান তিনি।
মঙ্গলবার দুপুর সাড়ে ১১টায় জেলা আইনজীবী সমিতির সাধারণ নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মনোনীত প্রার্থীদের নির্বাচনীয় প্রচার ও প্রচারনা সময়ে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই সব কথা বলেন।
তিনি আরো বলেন, জাতীয় বিপ্লব ও সংহতির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা করেন। কিন্তু বর্তমান সরকার এই দেশের জনগণকে তা পালন করতে বাধ্যগস্থ করছে। দেশ এখন কারাগারে পরিনত হয়েছে । আর এই কারাগার থেকে মুক্ত হতে হলে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ এর মনোনীত প্যানেলকে নির্বাচিত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ নির্বাচন কমিটির সদস্য সচিব এড. নবী হোসেন, সদস্য এড. সাখাওয়াত হোসেন খান, এড . সরকার হুমায়ুন কবির, এড. জাকির হোসেন, এড. আবদুল হামিদ ভাষানী, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেলের সভাপতি এড. আব্দুল বারী ও সাধারণ সম্পাদক এড. মশিউর রহমান শাহিন সহ অন্যান্য প্রার্থীগন।
