স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে র্যাবের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন শেষে এ কথা জানান র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।
তিনি বলেন, আগামীকাল শনিবার দুপুর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশে দায়িত্ব পালন করবে র্যাব সদস্যরা।
র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, শহীদ মিনার এবং এর আশপাশকে ঘিরে চেকপোস্ট বসানো হবে এবং সিসি ক্যামেরার আওতায় রাখা হবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, অন্যান্য বারের মতো কোনো ধরনের হুমকি, দুর্ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে আসন্ন একুশে উদযাপিত হবে।