BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
নভেম্বর ২৬, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

বিশ্ব মানবাধিকার দিবসে মহিলা পরিষদ’র মতবিনিময় সভা

BIjoyBarta24 by BIjoyBarta24
নভেম্বর ২৬, ২০২৬
in আমাদের নারায়ণগঞ্জ, সদর থানা
0
বিশ্ব মানবাধিকার দিবসে মহিলা পরিষদ’র মতবিনিময় সভা
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter
বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার লিগ্যাল
এইড উপ-পরিষদের উদ্যোগে “নারী ও‌ মেয়ে শিশুর প্রতি সহিংসতা রুখতে এক হও: বিচার ও সুরক্ষা নিশ্চিত কর, বিচারহীনতার অপসংস্কৃতি ভাঙ্গো।” -এই স্লোগানকে সামনে রেখে  আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস’২০২৬ উপলক্ষে নারী ও মেয়ে শিশুর প্রতি সকল প্রকার সহিংসতাসহ বাল্যবিবাহ প্রতিরোধ, জলবায়ুর অভিঘাত সম্পর্কে সচেতনতা, সাইবার সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ২৬ নভেম্বর বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ শহরের ১৮ নবাব সলিমুল্লাহ রোড়স্থ সংগঠন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও কেন্দ্রীয় প্রশিক্ষণ, গবেষণা, পাঠাগার সম্পাদক রীনা আহমেদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠন সম্পাদক কানিজ ফাতেমা। মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন জেলার সাধারণ সম্পাদক রহিমা খাতুন, আন্দোলন সম্পাদক সাহানারা বেগম, লক্ষ্মী নারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয়ের অব: প্রাপ্ত শিক্ষক আকতারী খাতুন, সংগ্রামী নারী ও মহিলা পরিষদের সদস্য কল্পনা আক্তার, কবি রাজলক্ষ্মী,
তরুণ প্রজন্মের মধ্যে এম.এ শেষ পর্বের ছাত্রী আইরিন হাসান ঝিলিক, হরিজন সম্প্রদায়ের উদ্যোক্তা তরুণী রুপা দাস প্রমুখ।
মহিলা পরিষদের নেতৃবৃন্দ বলেন- প্রতিবছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করা হয়। এবারও নানান কর্মসূচির মাধ্যমে পক্ষটি পালন করা হচ্ছে। আজকে মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে।
বাংলাদেশ মহিলা পরিষদ স্বেচ্ছাসেবাভিত্তিক আন্দোলনমুখী একটি অরাজনৈতিক গণনারী সংগঠন। ১৯৭০ সালে ৪ এপ্রিল মহিয়সী জননী কবি সুফিয়া কামালের নেতৃত্বে গঠিত হয়। নারীর অধিকার প্রতিষ্ঠা এবং নারী ও মেয়ে শিশু নির্যাতন প্রতিরোধ করাই এই সংগঠনের মুল লক্ষ্য।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী-পুরুষ, তরুণ-তরুণীসহ সর্ব স্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি জন্য মহিলা পরিষদ নানামুখী কর্মসূচি পালন করে থাকে। পাড়া-মহল্লা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সভা, পাঠচক্র ইত্যাদি কাজ করা হয়। প্রশাসন, সাংবাদিক ও সুশীল সমাজের সাথে মতবিনিময় সভা, সমাবেশ, মানববন্ধন ও নিয়মিত যোগাযোগ করা হয়। এছাড়াও তাৎক্ষণিক সমাবেশ, মানববন্ধন, তদন্ত, আইনগত সেবা, স্মারকলিপি ও বিবৃতি প্রদান করা হয়। এসব কর্মসূচির মাধ্যমে সমাজ থেকে নারী ও শিশু নির্যাতন বন্ধ এবং বাল্যবিবাহ প্রতিরোধ করে মানবিক সমাজ প্রতিষ্ঠা করা মহিলা পরিষদের লক্ষ্য। তোমরা নিজে সচেতন হবে, অন্যকে সচেতন করবে। শিক্ষা গ্রহণ করে স্বাবলম্বী হবে। ভয় না পেয়ে সামনে এগিয়ে যেতে হবে।
তরুণ প্রজন্মের প্রতিনিধি ও পেশাজীবী নারীরা সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি ও প্রচার প্রচারণা জোরদার করার জোর দাবি জানায়। তারা বলেন- নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং নারীর উন্নয়নে মহিলা পরিষদ কাজ করে আমরা জানি। আমাদের অনেক পরিচিত এখান থেকে সহযোগিতা নিয়েছে। এসব কাজ আমাদের ভালো লাগে।
এ সময় ৩৬ জন তরুণ-তরুণীসহ পেশাজীবী নারী ও জেলার নেতৃবৃন্দসহ ৬১ জন সদস্য উপস্থিত ছিলেন।
পরে

কোচিংয়ে যাওয়ার পথে বেরিয়ে নিখোঁজ ১৬ বছরের নূর আলম

আগে

সিদ্ধিরগঞ্জে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার

আগে
সিদ্ধিরগঞ্জে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • Homepage
  • Homepage
  • Homepage
  • Main Page
  • Main Page
  • Main Page
  • Main Page
  • Our Story
  • Our Story
  • Our Story
  • Welcome
  • Welcome
  • Welcome
  • Welcome
  • Welcome
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.