নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় বাসা থেকে কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পর নিখোঁজ হয়েছে ১৬ বছর বয়সী কিশোর মো. নূর আলম। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বাবা।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে বাসা থেকে কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হয় নূর আলম। এরপর নির্ধারিত সময়ে বাসায় ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়স্বজনের বাড়ি, পরিচিতজনদের বাসা ও কোচিং সেন্টারসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।
নূর আলমের বাবার নাম মো. জাহাঙ্গীর আলম এবং মায়ের নাম গাওছিয়া পারভীন। তাঁদের বাড়ি নারায়ণগঞ্জ সদর থানার ১৮ নম্বর ওয়ার্ডের নলুয়া রোড এলাকায়। নিখোঁজের সময় তার বয়স ছিল ১৬ বছর। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৮ ইঞ্চি।
এ ঘটনায় ২৪ নভেম্বর নারায়ণগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন নূর আলমের বাবা জাহাঙ্গীর আলম। জিডি নম্বর ১৩৭৫। জিডি ট্র্যাকিং নম্বর 9CB3SX।
নূর আলমের সন্ধান পেতে পরিবারের সদস্যরা সবার সহযোগিতা চেয়েছেন। কোনো ব্যক্তি তার সন্ধান পেলে অথবা কোথাও দেখতে পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
মো. জাহাঙ্গীর আলম (বাবা): ০১৮১৭৬৩২২৩৪
পরিবারের পক্ষ থেকে: ০১৭৭২৪০৫১১৩

