বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্ত্রীকে ছালেহা বেগমকে হত্যার দায়ে স্বামী মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দুপুরে অতিরিক্ত দায়রা জজ ৬ষ্ঠ আদালতের বিচারক নাহিদ নিয়াজী আসামীর উপস্থিততে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন নরসিংদীর মাধবদী খাদিমার চর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।
আদালতের এডিশনাল পাবলিক প্রসিকিউটর কে এম টুটুল চৌধুরী বলেন, ২০১৯ সালের ৯ অক্টোবর রাতে মোবারক তার স্ত্রীকে ছেলের সামনে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। তার ছেলে মেহেদী হাসানের চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়। এঘটনায় নিহতের বাবা আড়াইহাজার থানায় বাদি হয়ে হত্যা মামলা দায়ের করে। পরে পুলিশ তাকে গ্রেফতার করলে সে হত্যার স্বীকারোক্তি জবানবন্দি দেয়। দীর্ঘ শুনানিতে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

