বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আহত হয়েছে এএসআই আবদুস সাত্তার। রাত দশটায় হাশেমবাগ এলাকায় এঘটনায় ঘটে। সে শহরের শীতলক্ষ্যা ফাঁড়ির গাড়ি চালক হিসেবে কর্মরত।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, রাতে এএসআই আবদুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার হোসেন সাদা পোশাকে তথ্য সংগ্রহের জন্য সদর থানা পেরিয়ে ফতুল্লা থানার সীমান্তে ঢুকে পড়ে। এসময় দুর্বৃত্তরা তাদেরকে ধাওয়া দিলে আত্মরক্ষার্থে এএসআই আবদুস সাত্তার দৌড়ে চলে যায়। পরে আনোয়ার ধরে একাধিক ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। হত্যা সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ একাধিক টিম অভিযান পরিচালনা করেছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
