বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন দগ্ধ হয়েছে। সোমবার রাত ৯টায় উপজেলার পাড়াগাঁও এলাকার সিম গ্রুপের কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধরা হলঃ
মেকানিক্যাল সুপারভাইজার নাইমুল হাসান,কামরুল, তপন ও ইসমাইল তাদেরকে উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
অতিরিক্ত সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, কারখানার বয়লার সেকশনের পাশে থাকা ডায়ার কম্প্রেসার মেশিনে বিস্ফোরণ ঘটে। এতে চারজন শ্রমিক দগ্ধ হন। তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। খবরপেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
