বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের নয়টি লায়ন্স ক্লাবের যৌথ আয়োজনে আজ শনিবার দিনব্যাপী মানবসেবা মূলক কর্মসূচী পালন করা হয়েছে। এসব কর্মসূচীর মধ্যে ছিল চক্ষু চিকিৎসা, রক্তদান,ডায়বেটিস পরীক্ষা, জরায়ু ও স্তন ক্যান্সার চিকিৎসা ও এতিমখানায় খাদ্য সামগ্রী বিতরণ। সকাল আটটায় নয়টি লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ, লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ সিটি, লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ গ্রেটার,লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ গার্ডেন,লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ পার্পেল,লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা, লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ লিবার্টি, লায়ন্স ক্লাব অব দীপিকা আয়োজিত অক্টোবর সেবা পক্ষের কর্মসূচি চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে উদ্বোধন করেন লায়ন্স জেলা ৩১৫এ২ এর গভর্নর মহসিন ইমাম চৌধুরী। উপস্থিত ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর ইমরান ফারুক মঈন রানা,দ্বিতীয় ভাইস জেলা গভর্নর কিশোয়ার খান,প্রাক্তন জেলা গভর্নর, শংকর রায় মনা, রিজিওন চেয়ারম্যান আবদুস সালাম,এডভোকেট নবী হোসেন, জেলা কেবিনেট সেক্রেটারী এডভোকেট শফিক,নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজ প্রমূখ।
পরে শহরে একটি বর্নাঢ্য র্যালি বের করে শহর প্রদক্ষিন শেষে নারায়ণগঞ্জ কলেজ মিলনায়নতনে সেমিনার অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তৃরা বলেন আমাদের দেশে সেবা করার যথেষ্ট সুযোগ রয়েছে এ সুযোগ নিয়ে আমাদের যাদের সেবা করার সুযোগ এবং মানসিকতা রয়েছে তাদের এগিয়ে আসতে হবে।
