বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাহেলা খাতুন বালিকা মাদরাসা নামের এক মহিলা মাদ্রাসার ছাদে খেলাধুলা করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ৫ ছাত্রী দগ্ধ হয়েছেন। শনিবার বিকেলে ফতুল্লার কাশিপুর হাজিপাড়া এলাকায় মালেহা মহিলা মাদ্রাসায় এঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, মোছাম্মদ জিদনি (১৩), সুমাইয়া (১২), মরিয়ম (১২), আতিয়া (১১) ও আছিয়া (১০)।
তাদের প্রত্যেককে ঢাকার জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারী ইনস্টিটিউটে নেয়া হয়েছে। তাৎক্ষনিকভাবে দগ্ধ হওয়ার পরিমান জানা যায়নি।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতোন আজ বিকেলে মাদ্রাসার ছাত্রীরা মাদ্রাসার ছাদে খেলাধুলা করছিল। এসময় ছাদের উপর থাকা বিদ্যুতের উচ্চ ভোল্টেজের তারের স্পর্শে ৫ জন আহত হোন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি টিম যান। বিদ্যুৎস্পৃষ্টে ৫জন আহত হয়ে জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারী ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।
