বিজয় বার্তা ২৪ ডট কম
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মো. শাহজাহান ও জেলা জাসদের সহ-সভাপতি মো. সৈয়দ হোসেনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তাদের আটক করা হয়। নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের তিন শীর্ষ নেতা আটক হওয়ার খবর নিশ্চিত করেছেন জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া।
তিনি জানান, জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিনিধি সভায় উপস্থিত হতে জেলা ও মহানগর কমিটি থেকে তারা সেখানে উপস্থিত ছিলেন।

