বিজয় বার্তা ২৪ ডট কম
জনগণ সহযোগিতা করলে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন খাল পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। এ তিনি আরো বলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের যে পরিকল্পনাগুলো রয়েছে জনগন ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে সে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবো। আমার বিশ্বাস আজকের এ পরিদর্শনের মাধ্যমে যারা অবৈধভাবে খাল দখল করে রেখেন তারা দখল ছেড়ে দিবেন। তাহলে আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারবো।
এ সময় তিনি রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া, রূপসী, কর্নগোপসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন সহ অনেকে।
