বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজের আধিপত্য নিয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের ধাওয়া,পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয়পক্ষের ১০ আহত হয়েছে। দুপুরে কলেজ ক্যাম্পে জুলাই গণ-অভ্যুত্থানের দিবসের অনুষ্ঠানে ছাত্র শিবিরের নেতাকর্মীদের বক্তব্য দিতে না দেয়ায় তাদের মধ্যে তর্কাতর্কি এক পর্যায়ে রড, লাঠিসোটা, ইটপাটকেল নিক্ষেপে সংঘর্ষ বেধে যায়। খবরপেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গোয়েন্দা পুলিশ (ডিবি) অতিরিক্ত সহকারী পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, কলেজ ক্যাম্পে একটি অনুষ্ঠানে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষ হয়। খবরপেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

