বিজয় বার্তা ২৪ ডট কম
জুলাই গণঅভ্যুত্থানের নিহত শহীদদের স্মরণে সকালে শহরের হাজীগঞ্জে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ অর্পণ করেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির ও পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি। এরপর একে একে নিহতের পরিবার, বিএনপি, জামায়াত ইসলামি, এনসিপি, বাংলাদেশ মুক্তিযোদ্ধ সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক, সমাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ছাত্র-জনতা আন্দোলনে সকল নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করেন মহানগর বিএনপি।

