BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
জুলাই ১০, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

সোনারগাঁয়ে জাপান প্রবাসীর গাড়িতে ডাকাতি, সর্বস্ব লুট 

BIjoyBarta24 by BIjoyBarta24
জুলাই ৯, ২০২৬
in ফাউ নিউজ
0
সোনারগাঁয়ে জাপান প্রবাসীর গাড়িতে ডাকাতি, সর্বস্ব লুট 
47
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশ চেকপোস্ট বক্স এর সামনেই প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। সংঘবদ্ধ ডাকাত দলের কবলে পড়ে ১৫ ভরি স্বর্ণালঙ্কার, তিনটি মুঠোফোন ও নগদ টাকা খোয়ালেন জাপান প্রবাসী এক দম্পতি। এ ঘটনায় তাদের জাপান যাত্রাও অনিশ্চিত হয়ে পড়েছে।

গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে মেঘনা টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্ট বক্স এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জাপান প্রবাসী মাহমুদুল হাসান আরমান (৪০) ফেনী জেলার নুরুল হকের ছেলে। তিনি স্ত্রী-সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে জাপানে ফেরার উদ্দেশ্যে একটি হায়েস মাইক্রোবাসে যোগে ফেনী থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন।

এ ঘটনায় ভূক্তভোগীর বাবা মুক্তিযোদ্ধা নুরুল হক বাদি হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগীরা জানান, মেঘনা টোলপ্লাজা সংলগ্ন এলাকায় পুলিশের চেকপোস্টের সামনে পৌঁছালে ৫/৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল লেজার লাইট দিয়ে সংকেতের মাধ্যমে তাদের গাড়ি থামায়। মুহুর্তের মধ্যে দেশীয় অস্ত্র, চাপাতি, ছুরি ও লোহার রড নিয়ে তাদের গাড়ির গ্লাস ভেঙে গাড়িতে থাকা যাত্রীদের মারধর করে সঙ্গে থাকা প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার, একটি আইফোন-১৬ প্রো ম্যাক্সসহ তিনটি মুঠোফোন এবং নগদ ৩০ হাজার টাকা, অন্যান্য মূল্যবান মালামাল,পরিবারের সকল সদস্যের পাসপোর্টসহ সর্বস্ব লুট করে নিয়ে যায়। লুট হওয়া স্বর্ণের বর্তমান বাজারমূল্য ৩০ লাখ টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী মাহমুদুল হাসান আরমান গত বুধবার রাতে স্বপরিবারে জাপানে ফিরে যাওয়ার ফ্লাইট ছিল। কিন্তু পাসপোর্ট হারিয়ে তিনি সম্পূর্ণ নিরুপায়। এ ঘটনায় তার পিতা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।

প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল আরোহী সামসুজ্জামান জানান, তিনি একই পথে ঢাকা যাওয়ার সময় ৫-৬ জনকে চাপাতি হাতে দাঁড়িয়ে থাকতে দেখেন। তিনি ভয়ে সামনের দিকে এগিয়ে যাননি। তিনি যখন মোটরসাইকেল থামিয়ে দাড়িয়ে ছিলেন। তখনই এ ঘটনা ঘটে। আশপাশে লোকজন থাকলেও কেউ এগিয়ে আসেননি।

স্থানীয়দের অভিযোগ, এ স্থানে নিয়মিত ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটে। এখানে পুলিশের চেকপোস্ট রয়েছে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে কিভাবে ডাকাতি ও ছিনতাই হয়। পুলিশেরএ বিষয়ে সতর্ক হওয়া দরকার।

সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার বলেন,  ঘটনাটি ডাকাতি নয় ছিনতাই। মামলা নেয়া হয়েছে। ঘটনাস্থল থানা পুলিশের চেকপোস্টের সামনে বলে শুনেছি। আসামিদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে। আশা করি দ্রুত আসামী গ্রেপ্তার করা সম্ভব হবে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) দীপংকর ঘোষ জানান, এ ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

পরে

CasinoX – Fast‑Track Casino Actie voor de Quick‑Hit Enthousiast

আগে

নারায়ণগঞ্জে অনলাইন ট্রেডিং দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২

আগে
নারায়ণগঞ্জে অনলাইন ট্রেডিং দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে অনলাইন ট্রেডিং দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.