বিজয় বার্তা ২৪ ডট কম
মাজহারুল ইসলাম জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কোনো পদে নেই এবং সংগঠনের সঙ্গে তার কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই বলে বিজ্ঞপ্তি দিয়েছে
কেন্দ্রীয় যুবদল।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি-এর নির্দেশনায় কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করা যাচ্ছে যে, কে এম মাজহারুল ইসলাম জোসেফ বিভিন্ন স্থানে নিজেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বর্তমান কমিটির নেতা হিসেবে পরিচয় দিয়ে আসছেন বলে কেন্দ্রীয় যুবদলের নজরে এসেছে। অথচ আহ্বায়ক মনিরুল ইসলাম সজল এবং সদস্য সচিব সাহেদ আহমেদ-এর নেতৃত্বাধীন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বর্তমান ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে জোসেফ নামে কোনো ব্যক্তি নেই। এ কারণে তার যেকোনো অনৈতিক কর্মকাণ্ড, বক্তব্য বা কার্যকলাপের দায়ভার জাতীয়তাবাদী যুবদল বহন করবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ সহ ৫১ সদস্যের আহ্বায়ক কমিটিতে
মাজহারুল ইসলাম জোসেফের নাম নেই।
