বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ভবনের ঠিকাদারি কাজের পাওনা টাকা চাওয়ায় নুরুউদ্দিন হাওলাদার নামে এক ঠিকাদারকে ছুরিকাঘাতে জখমের তিনদিন পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। গত ( ১৪)মে বৃহস্পতিবার বিকেলে উপজেলার মেঘনা নিউটাউন আবাসিক এলাকায় এঘটনায় ঘটে। সে ভোলা জেলার মালেরহাট গ্রামের সেলিম হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, ২ বছর আগে গঙ্গানগর এলাকার আব্দুর রবের বাড়ির ঠিকাদারি কাজ করেছিল নূরউদ্দিন। কাজ শেষ হলেও পাওনা টাকা পরিশোধ না করে উল্টো তাকে হুমকি দিয়ে আসছিলো ভবনের মালিক আব্দুর রব ও তার দুই ছেলে। বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেল যোগে আব্দুর রব ও তার দুই ছেলে হৃদয় ও শুভ বাড়ির সামনে এসে নুরুউদ্দিনকে ভবনের বাকি অংশের কাজ করে দেয়ার জন্য হুমকি দেয়। এসময় পাওনা টাকা পরিশোধ করার কথা বললে তাদের মধ্যে তর্কাতর্কি এক পর্যায়ে হৃদয়ের কাছে থাকা সুইচ গিয়ার বের করে আঘা করলে সে মাটিতে পড়ে যায়। পরে তারা মোটরসাইকেলে যোগে পালিয়ে যায়। আহত অবস্থায় আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। তিনদিন পর চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যায় নুরুউদ্দিন।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন জানান, নিহতের মরদেহ ঢামেকের মর্গে আছে। এঘটনার পর অভিযুক্তরা পলাতক রয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জরিতদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করেছে।

