বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৬ মে) বিষয়টি নিশ্চিত করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— সুমিলপাড়া বিহারী কলোনীর জাবেদের ছেলে মোঃ ফরিদ (২৫), মৃত সজিবের ছেলে মোঃ রাব্বি (২৩), ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার মনপুর এলাকার সোহেল মিয়ার ছেলে মোহাম্মদ শাকিল মিয়া (২৫), উত্তর আজিবপুর এলাকার আব্দুল কুদ্দুছ মিয়ার ছেলে হাসিবুর রহমান জুবায়ের (২৯) এবং দক্ষিণ আজিবপুর এলাকার হারুন অর রশিদের ছেলে মোঃ ফাহিম (২৫)।
পুলিশ জানায়, ১৫ মে দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৬নং ওয়ার্ডের সুমিলপাড়া বিহারী কলোনী এলাকায় এবং ১৬ মে সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটে কাঁচপুর টার্নিং ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহভাজন পাঁচজনকে আটক করে তল্লাশি চালানো হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে মোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
