বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত পরিচয়ে হাত বাধা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে নলি সাধু আশ্রমের সামনে থেকে মরদেহটি উদ্ধার করে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে পুলিশ।
কামতাল পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহাদাত হোসেন বলেন, ব্রহ্মপুত্র নদে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার নৌ-পুলিশের কাছে হস্তান্তর করলে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠায় তারা। ধারণা করা হচ্ছে মরদেহটি ৫/৬ আগের। মরদেহ গুমের উদ্দেশ্যেই ব্রহ্মপুত্র নদে ফেলে যায় দুর্বৃত্তরা। নিহতের পরনে ছিল কালো রংয়ের প্যান্ট ও জাম কালারের টি-শার্ট। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।
