বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাশ চলাকালিন সময় সিলিং ফ্যান খুলে পড়ে চার শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার সদর উপজেলার আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
স্কুলটির শিক্ষক ও অভিভাবকরা জানান, বেলা সাড়ে ১১ টায় ক্লাশ চলাকালিন সময় দ্বিতীয় শ্রেণির একটি কক্ষের সিলিং ফ্যান হঠাৎ করে খুলে নীচে পড়ে যায়। এসময় প্রাঞ্জল ও জাহানারা সহ ওই ক্লশের চার শিক্ষার্থী আহত হয়। তাদের মধ্যে দুইজনের মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে। এ ঘটনায় স্কুল জুড়ে আতংক ছড়িয়ে পড়ে। ঘটনার পর আহত শিক্ষার্থীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। বর্তমানে স্কুলের ভবনটির জরাজীর্ণ অবস্থা। এ স্কুলের জন্য একটি নতুন ভবন নির্মাণ করা জরুরি প্রয়োজন।’
স্কুলের প্রধান শিক্ষক মাহমুদা আহমেদ বলেন, ‘ক্লাস
চলাকালীন সিলিং ফ্যানটি খুলে পড়ে যায়। আসলে অনেক দিন ধরে স্কুলের ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। জরাজীর্ণ অবস্থার কারণে এ ঘটনা ঘটেছে।
আমরা নতুন ভবনের জন্য আবেদন করেছি।’
নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।’
