বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় র্যাবের ওপর হামলার এক দিন পর এবার পুলিশকে অবরুদ্ধ করে পাঁচ আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার বিকেলে ফতুল্লার কাশিপুর হাশেমবাগ এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সাবেক এক পুলিশ সদস্যের বাড়ি ভাঙচুর ও লুটের ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে যায় ফতুল্লা থানা–পুলিশ। তাঁরা অভিযুক্ত আব্দুল্লাহ ও তাঁর এক সহযোগীসহ তিনজনকে আটক করে হাতকড়া পরায়। এরই মধ্যে স্থানীয় সন্ত্রাসী জনির নেতৃত্বে <span;>একদল সন্ত্রাসী চাপাতি, রামদাসহ অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়।
এসময় দেশীয় অস্ত্রের মুখে সহকারী উপপরিদর্শক আশিকসহ বাকি সদস্যদের ঘিরে ফেলে।
এ সময় ফতুল্লা থানা পুলিশের অপর একটি দল উপ-পরিদর্শক বাশারের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছালেও হামলাকারীরা হ্যান্ডকাফ পরিহিত আটক আসামি আব্দুল্লাহসহ বাকিদের ছাড়িয়ে নিতে সক্ষম হয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, হাশেমবাগ এলাকায় স্থানীয় জনি গ্রুপের সন্ত্রাসীরা একটি টিনশেড বাড়ি দখলের জন্য হামলা চালিয়ে লুটপাট করছিল। জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ফতুল্লা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি ভ্যানগাড়িতে লুট করা মালপত্রসহ কয়েকজনকে আটক করে। পরে সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে আটক ব্যক্তিদের ছাড়িয়ে নিয়ে যায়।
তবে এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হয়নি বলে জানান ওসি।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ফতুল্লার মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে র্যাবের তিন সদস্যকে কুপিয়ে জখম করে। এই ঘটনার ২৪ ঘণ্টা অতিবাহিত না হতেই বুধবার বিকেলে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটল।
সংবাদ পেয়ে জনির নেতৃত্বে একদল সন্ত্রাসী চাপাতি, রামদাসহ অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় ফতুল্লা থানা পুলিশের অপর একটি দল উপ-পরিদর্শক বাশারের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছালেও হামলাকারীরা হ্যান্ডকাফ পরিহিত আটক আসামি আব্দুল্লাহসহ বাকিদের ছাড়িয়ে নিতে সক্ষম হয়।
