বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে পরকিয়া প্রেমিকা নববধূ হাফিজা বেগম(১৯)কে ঢাকা লালবাগ এলাকা থেকে উদ্ধারসহ প্রেমিক অনতু(২৪)কে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। প্রেমিকার মামা মতিউর রহমানের দায়েরকৃত মামলার প্রেক্ষিতেই রোববার রাতে পুলিশ তাদের লালবাগ থেকে আটক করে। আটককৃত প্রেমিক অনতু সোনাকান্দা এলাকার শহীদ মিয়ার ছেলে ও প্রেমিকা হাফিজা একই এলাকার সাইফুল মিয়ার মেয়ে। গত সপ্তাহে প্রেমিক যুগল প্রেমের টানে দূরে পালিয়ে যেতে বাধ্য হয়। গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানা পুলিশ লালবাগ এলাকা থেকে নববধূ হাফিজাকে উদ্ধার করে ও প্রেমিক অনতুকে বন্দর থানায় সোপর্দ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ হাফিজাকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে রেফার্ড করে ও প্রেমিক অনতু থানা হাজতে আটক রাখে। সোমবার দুপুরে ধৃত অনতুকে নারায়নগঞ্জ আদালতে প্রেরন করা হয়।
