বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টে ২ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। ধৃতরা হচ্ছে সোনাকান্দা এলাকার জয়নাল আবেদীনের ছেলে হত্যা মামলার আসামী শেখ মনির হোসেন (৩০) ও সোনাচড়া এলাকার আবুল হোসেনের ছেলে ডাকাতি মামলার আসামী নুরুল আমিন (৪০)। ধৃতদের সোমবার দুপুরে নারায়নগঞ্জ আদালতে প্রেরন করা হয়।

