বিজয় বার্তা ২৪ ডট কম
সোমবার সকাল ১১টায় ২১নং ওয়ার্ডে বামানেহ আয়োজিত অ্যাড্রেসিং বাংলাদেশ ডেমোগ্রাফিক চ্যালেঞ্জ প্রকল্প নারায়ণগঞ্জ সিটি করপোরেশন শীর্ষক ওয়ার্ড পর্যায়ে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় গগুরুত্বপূর্ণ আলোচনা করেন বামানেহ’র প্রকল্প পরিচালক সুলতান সেলিম আহমেদ। ২১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ হান্নান সরকারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু,সমাজ সেবক মোঃ আবুল বাশার,বামানেহ’র ফিল্ড সুপার ভাইজার মোঃ আমজাদ হোসেন,রাবিয়া সুলতানা,লুৎফুন নাহার,দেলোয়ার হোসেন মদিল ও মোঃ শাহাদাৎ হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আনোয়ারুল হক,কাউন্সিলর সচিব এনামুল হক প্রমুখ।
