বিজয় বার্তা ২৪ ডট কম
পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কে তা শিখাতে হবে । খাবার খাওয়া যেমন গুরুত্ব তার চেয়ে বেশি গুরুত্ব পূর্ণ হলো খাবারের আগে ভালো করে সাবান দিয়ে হাত ধূয়া।সবাইকে সব সময় পরিস্কার থাকে হবে , শনিবার সকাল ১০টায় চাঁনমাটি স্বপ্ন ডাঙ্গা স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আয়োচজিত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
এ সময়ে নারায়ণগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থা ও লেডিস ক্লাবের সভাপতি নাজমুন নাহার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, স্বপ্ন ডাঙ্গা স্কুলের প্রতিষ্ঠা নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) গাউছুল আজম, ফতুল্লা এ্যাসিলেন্ড নাহিদা বারিক আসপিয়া আকতার, প্রমুখ ।
তিনি আরও বলেন, বিশ্ব হাত ধোঁয়া দিবসের মাধ্যমে এই প্রজন্মের ছেলে মেয়েরা শিখলো কি খাবারের আগে হাত ধুতে হয়। তারা বড় হয়ে পরিবর্তী প্রজন্মো কে শিখাবে কি ভাবে পরিস্কার থাকতে হবে । পরিস্কার থাকলে কখনো কোন শরীরে রোগ জীবাণু হবে না ।
তিনি আরও বলেন, এক সময় এই এলাকা মাদক সেবী ও খারাপ মানুষদের আড্ডা ছিল। এখানো এখানে অনেক মাদক সেবী ও মদক ব্যবসায়ী আছে আমি বিভিন্ন সংবাদপত্র ও মানুষের কাছে শুনছি। যদি কেউ কাউকে মাদক দ্রব্যের সাথে খেলতে পান তাহলে প্রশাসন না হলে আমাকে জানবেন । তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে । নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে ধন্যবাদ দিয়ে বলেন, এই চাঁদমারি এলাকাকে মাদক ও অন্যান্যদের হাত থেকে রক্ষা করে এখানে ছিন্নমূল ছেলে মেয়েদের জন্য শিক্ষার ব্যবস্থার উদ্যোগ নেওয়ার জন্য । এখন থেকে সবাই চাঁদমাড়ি এলাকাকে একটি নতুন নামে চিনবে স্বপ্ন ডাঙ্গাবাসী। সবাই এই সুন্দর পরিস্কারের মাধ্যমে বড় হয়ে সমাজের কাছে মাথা উঁচু করে বাঁচতে হবে।
সভাপতির বক্তব্যে নাজমুন নাহার বলেন, শুধু একদিন হাত ধূলে হবে না । প্রতিদিন খাবারের আগে পরে সবাই কে হাত ধূতে হবে । আর এই অভ্যাস আমাদের ছোট বেলা থেকেই করতে হবে । আমাদের সাড়া বছর সুস্থ্য থাকতে বারো মাস সাবান দিয়ে নিয়মিত হাত ধূতে হবে। রোগ জীবাণু আমাদের শরীরের কোন ক্ষতি করতে পারবে না । ছোট ছোট ছেলে মেয়েদের কে কিভাবে পরিস্কার পরিচ্ছন্নতা থাকবে তা আমাদের শিখাতে হবে ।
একটি মনোজ্ঞ সাংস্কতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।


