বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে একটি নির্মানাধীন কারখানার ম্যানেজারকে হুমকী দেওয়ার অভিযোগে থানায় জিডি করা হয়েছে। বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের উত্তর মিজমিজি এলাকাস্থ মেসার্স ডিকে মার্কেটিং এন্ড কোং এর ম্যানেজার আলমগীর হোসেন বাদি হয়ে এ সাধারণ ডাইরীটি দায়ের করেন।
মেসার্স ডিকে মার্কেটিং এন্ড কোং এর ম্যানেজার আলমগীর হোসেন জিডিতে উল্লেখ্য করেন, তার কোম্পানীর মালিক মোসা ফারজানা আক্তার মিতু গং মিজমিজি এলাকার মোঃ ইকবাল হোসেনের নিকট থেকে টিনসেড ঘর ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করার উদ্যোগে নেয়। সে লক্ষ্যে বিভিন্ন নির্মান কাজ করে আসছে আমাদের কোম্পানী। গত ২৭ সেপ্টেম্বর দুপুরে উত্তর মিজমিজি এলাকায় রউফ মিয়ার ছেলে মিজানুর রহমান ঐ নির্মানাধীন কারখানার সামনে গিয়ে তাকে এবং তার প্রতিষ্ঠানের জমির মালিক ইকবাল হোসেনকে অকত্য ভাষায় গালাগাল করে এবং ভয়ভীতি ও হুমকী প্রদর্শন করায় তিনি এ জিডি করেন। তারা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন তিনি।

