বিজয় বার্তা ২৪ ডট কম
“তথ্য পেলে মুক্তি মেলে, সোনার বাংলার স্বপ্ন ফল” এই শ্লোগানে নারায়ণগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) গাউছুল আযম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া, বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ড. আশুতোষ দাশ, নারায়ণগঞ্জ জেলা কারাগার সুপার হালিমা খাতুন, জেলা সহকারী কমিশনার তথ্য ও অভিযোগ মো. ইমরুল হাসান, জেলা তথ্য অফিসার জাকির হোসেন প্রমুখ।
এ সময়ে রাব্বী বলেন, বাংলাদেশ এখন তথ্য প্রযুক্তির দিক দিয়ে অনেক এগিয়ে গেছে। ২০০৯ সালে বাংলাদেশে তথ্য আইন চালু করা হয়। সবারই তথ্য জানার অধিকার আছে।
তিনি আরো বলেন, তথ্য অধিকার আইনে আমারও জানার অধিকার আছে। এই তথ্য অধিকার সাধারণত পারিবারিক ভাবে হয়ে থাকে। পরিবারের একে অপরের সাথে নিবিড় সম্পর্ক ও ভালবাসার বিনিময়ের সৃষ্টির শুরুতেই তথ্য তৈরী গড়ে ওঠে। একজন বাবা যখন তার সন্তানের বিচার করে তখন তথ্যের ভিত্তিতে তার বিচার করে থাকে আর রাষ্ট্র যখন তথ্য অনুসারে কারোও বিচার করে তখন তা আইনী প্রকিয়ায় মাধ্যমে। তিনি আরও বলেন, আগামী দুই মাসের মধ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে বড় আকারে তথ্য অধিকার অনুষ্ঠান আয়োজন করবো।

