বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী তরুণ লীগের উদ্যোগে কেক কেঁটে বাংলাদেশ আওয়ামী তরুণ লীগের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় দুই নং রেল গেইট নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগ এর প্রধান কার্যালয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর বাংলাদেশ আওয়ামী তরুণ লীগের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী তরুণ লীগের সভাপতি রঞ্জন দে, সাধারণ সম্পাদক মীর রাকিব, মহানগর আওয়ামী তরুণ লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, মহানগর তরুণ লীগের নেতা রাজ্জাক প্রমুখ।
আনোয়ার হোসেন বলেন, আমি চাই তরুণ লীগ তরুণের মত এগিয়ে যাবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে ও জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণ লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, আগামী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী তরুণ লীগ নারায়ণগঞ্জের সাতাশটি ওয়ার্ড থেকে দশ জন করে একটি টিম আওয়ামী লীগের প্রার্থীর হয়ে কাজ করবে। দেশ ও জাতির কল্যাণে আওয়ামী তরুণ লীগ আগ্রহী ভূমিকা পালন করবে।
