বিজয় বার্তা ২৪ ডট কম
সোমবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
উপজেলা পরিষদ এর নির্বাহী কর্মকর্তা আফরোজা আকতার চৌধুরী এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) শাহিন আরা বেগম, উপজেলা চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, ফতুল্লা এসিল্যান্ড নাহিদা বারিক, ফতুল্লা ইউনিয়নের চেয়ারম্যান মো. খন্দকার লুৎফর রহমান স্বপন, আলিরটেক ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতি, এনায়েত নগর ইউনিয়নের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু প্রমুখ।
এ সময়ে বিদায়ী জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা বলেন, ২০১৪ সাল থেকে শুরু করে দুই বছর চার মাস আমি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এর দায়িত্ব পালন করি। নারায়ণগঞ্জের সকল জন প্রতিনিধিদের সাথে নিয়ে নারায়ণগঞ্জকে উন্নয়নের জন্য কাজ করেছি। এই কাজ করতে গিয়ে সবার অনেক সাহায্য ও ভালবাসা পেয়েছি ।
তিনি আরও বলেন, সকল জন প্রতিনিধিগন সরকারি কাজের পাশাপাশি ব্যতিক্রমভাবে মানুষের জন্য কাজ করতে হবে। এই উপজেলা পরিষদ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার অতি নিকটে তাই এই উপজেলা চেয়ারম্যান ও মেম্বার গন জনগণের সেবার জন্য বেশি বেশি কাজ করতে হবে। এই উপজেলায় বেশি সংখ্যক খালি জায়গা আছে আর এই জায়গা গুলো খেলাধূলার জন্য মাঠের উপযোগী করে তুলতে হবে। যাতে করে আমাদের ছেলেমেয়েরা নিজেদেরকে খেলা ধূলায় নিয়োজিত রাখেন তাতে করে ছেলেমেয়েরা কোন সন্ত্রাস ও জঙ্গীবাদ দিকে অগ্রসর হবে না। পানির সমস্যা নিয়ে কাজ করতে হবে আমাদের কাজ করতে হবে। এই সমস্যা সমাধানে সমাজের সবাইকে নিয়ে এই পানির সমস্যার সমাধান করা ও কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সমাজের জনগণকে নাগরিক সেবা প্রধান করতে হবে। এই উপজেলায় কয়েকজন ছাড়া সবাই দিতীয় বারের মত নির্বাচিত জন প্রতিনিধি। তাই সবাই আগের মতো জনগণের সেবা প্রদান করে এই উপজেলার উন্নয়নকে অবাধ রাখতে হবে। যাতে করে জনগণ সবাইকে আজীবন মনে রাখেন ।
