বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞার বিদায় উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সম্মানিত জন প্রতিনিধি ও সরকারি কর্মকর্তা ও গনমান্য ব্যক্তিবর্গদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়েছে।
সোমবার সন্ধ্যার পর পর আমন্ত্রিত অতিথিরা নারায়ণগঞ্জ সার্কিট হাউসে আসতে শুরু করে। আলোক সজ্জার মাধ্যমে পুরো সার্কিট হাউস সাজানো হয়। আমন্ত্রিত অতিথিদের পথচলায় মুখরিত হয়ে উঠে সার্কিট হাউস।
এ সময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী গোলাম দস্তুগীর, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হোসনে আরা বাবলী, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক, সিভিল সার্জন ড. আশুতোষ দাশ, অতিরিক্ত জেলা মেজিষ্টেট মোঃ ছারোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহিন আরা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আযম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আফরোজা আকতার চৌধুরী, ফতুল্লা এসিল্যান্ড নাহিদা বারিক, বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা মৌসুমী হাবিব, রুপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন, পারভীন, নারায়ণগঞ্জ পিপি এড. ওয়াজেদ আলী খোকন, স্থানীয় সরকার মন্ত্রণালয় এর উপ সচিব ইসরাত হোসেন খান, সিনিয়র জেলা দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এর সভাপতি খালিদ হাসান কাজল, বিকেএমই সহ সভাপতি ( অর্থ ) জি. এম. ফারুক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডার মুহাম্মদ আলী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস জুয়েল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সিনিয়র সহ সভাপতি বাবু চন্দন শীল, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি সহ নারায়ণগঞ্জ জেলার সরকারি, বেসরকারি, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সুধীজন ।

