বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে হেলাল(৩৫) নামে জামায়াতে ইসলামী’র এক সন্দেহভাজনকে আটক করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে মদনপুরস্থ তার ওষুধের দোকান থেকে তাকে আটক করা হয়। এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশের উপ-পরিদর্শক আসাদুজ্জামান জানান,হেলাল জামায়াতে ইসলামীর রাজনীতিতে জড়িত কিনা তা খোঁজ নেয়া হচ্ছে। যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেয়া হবে। নিরীহ কোন ব্যাক্তি যে হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রেখে আমাদেরকে কাজ করতে হবে।

