বিজয় বার্তা ২৪ ডট কম
কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্রথম প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পেলেন ৫নং ওয়ার্ড মেম্বার আলাউদ্দিন হাওলাদার। তিনি কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগ ২নং ওয়ার্ডের সভাপতি। গত বুধবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ দায়িত্ব বন্টন অনুষ্ঠিত হয়। প্যানেল চেয়ারম্যান পদে নজরুল ইসলাম মাদবর ও মহিলা সদস্য রোকসানা হক নির্বাচিত হন।
সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে পীরের মুরীদ হয়ে সদ্য বহিস্কৃত বিএনপি নেতা মনিরুল আলম সেন্টু তৃতীয়বারের মত সোনার ডিম দেয়া কুতুবপুর ইউপি চেয়ারম্যানের পদটি বগলদাবা করতে সক্ষম হন। এ নির্বাচনে প্রথমবারের মত ৫নং ওয়ার্ডে মেম্বার হিসাবে বিপুল ভোটে নির্বাচিত হন আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন হাওলাদার এবং ৩নং ওয়ার্ডে বিজয়ী হন বিএনপি নেতা নজরুল ইসলাম মাদবর আর সংরক্ষিত ৪-৫-৬ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদে দ্বিতীয়বারের মত বিজয়ী হন রোকসানা হক।
উল্লেখ্য এর আগের মেয়াদে ৬নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার রোকন প্যানেল চেয়ারম্যান হিসাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করলেও এবার তাকে রহস্যজনক কারনে প্যানেল থেকে বাদ দেয়া হয়। তবে একাধিকসুত্রে জানা গেছে,তৃতীয়বারের মত চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে মনিরুল আলম সেন্টু‘র সাথে কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী জসিমের ভিজিডি কার্ড বিতরন নিয়ে বিরোধ দেখা দেয়। হাজী জসিমউদ্দিনের ভাই হওযার সুবাদে সাবেক প্যানেল চেয়ারম্যান রোকনকে এবারে সাইডলাইনে চলে যেতে হয়।
