বিজয় বার্তা ২৪ ডট কম
সোমবার সকাল দশটায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিষ্টস সমিতি নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে সারা দেশে নির্মম হত্যাকান্ড, সন্ত্রাস ও জঙ্গীবাদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিষ্টস সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলার সভাপতি মো. শাহ জাহান খান এর সভাপতিত্বে মানব বন্ধনে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবদুল লতিফ, সহ সভাপতি এস এম সাইফুল ইসলাম, মো. নাছির উদ্দিন, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম সেতু, নারায়ণগঞ্জ শহর শাখার সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক এস এম এইচ টিটু, সাংগঠনিক আবদুল আজিজ, সদস্য আবুল কাশেম, সাদেকুল ইসলাম, কাজী দলিল উদ্দিন দুলাল, আতিকুর রহমান খোকা, জুয়েল প্রমুখ।
সভাপতির বক্তব্যে শাহ জাহান খান বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল বাংলার মানুষের প্রাণ প্রিয় নেতা। তিনি স্বপ্ন দেখেছিল বাংলার মানুষকে নিয়ে কিন্ত ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকেরা নির্মম ভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারকে হত্যা করে। সেই দিন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনা দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যায়। কিন্তু ঘাতকেরা শেখ হাসিনাকে মারার জন্য ২১ আগস্ট ২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গ্রেনেট হামলা চালায়।কিন্তু তাদের মিশন ব্যর্থ হয় এবং আল্লাহর রহমতে মাননীয় প্রধান মন্ত্রী প্রানে বেঁচে যান।
তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে এবং ২০২১ সালের মধ্য দেশকে মধ্য আয়ের দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন তিনি। এর পর থেকে সন্ত্রাস ও জঙ্গী গোষ্ঠীরা বাংলাদেশ একের পর এক হামলা চালিয়ে মানুষ হত্যা করছে। সন্ত্রাস ও জঙ্গীবাদীরা গুলশান ও শোলাকিয়ায় বর্বরোচিত সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যাকাণ্ডের মাধ্যমে এই দেশের উন্নয়নকে বানচাল করার অপচেষ্টা করেছে। জঙ্গীবাদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে কঠোর ভাবে রুখে দাঁড়াতে বলেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরলস অভিযানে বিভিন্ন জঙ্গী গোষ্ঠীদের মূলহোতা সহ গ্রেফতার ও মৃত্যু হয়েছে । সবশেষ গত শনিবার পাইকপাড়া বড় কবরস্থান সংলগ্ন বাড়িতে জঙ্গী সংগঠনের তিন জন নিহত হন।
তিনি আরও বলেন , আজ সারা দেশে এক সাথে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিষ্টস সমিতি উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে। আমরা যদি দেশের মানুষ সচেতন থাকি তাহলে কোন জঙ্গি গোষ্ঠীরা এদেশে কোন প্রকার ঘাটি তৈরি করতে পারবে না। বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিষ্টস সমিতি সকল ব্যবসায়ী বৃন্দ সারা দেশে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিষ্টস ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।
