বিজয় বার্তা ২৪ ডট কম
মঙ্গলবার রাতে ও বুধবার বিকেলে বন্দর থানা পুলিশ থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৭ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে নবীগঞ্জ কাইতাখালি এলাকার আব্দুল লতিফ সিকদারের ছেলে মিরান সিকদার(৩২),মদনগঞ্জ এলাকার আবদুর রব মিয়ার ছেলে সেলিম(৩৫),সোনাকান্দা এলাকার ফয়জুর রহমানের ছেলে সেলিম(২৮),দড়ি সোনাকান্দা এলাকার হাসান মিয়ার ছেলে হায়দার আলী(৪০),পিচ কামতাল এলাকার মোহাম্মদ আলী মুন্সির ছেলে মুছা মিয়া(৩৫) ও লাঙ্গলবন্ধ যুগীপাড়া এলাকার মৃত আবদুল হাকিম মিয়ার ছেলে মোঃ হুদা(৩০)। ধৃতদের বুধবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
