বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মানাধীন ভবনের সেফটি ট্যাংক থেকে অজ্ঞাত পরিচয়ে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত নয়টায় মিজমিজি সাহেবপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক জানান, দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা ভবনের ভেতরে মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।নিহতের পরনে ছিল কালো রংয়ের বোরকা। ধারণা করা হচ্ছে ৪/৫ দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যার পর মরদেহ গুমের জন্য সেফটি ট্যাংকে ফেলে যায়। পরিচয় সনাক্তের জন্য পিবিআইয়ের টিম ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। হত্যার রহস্য ও জড়িতদের সনাক্ত এবং গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

