বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাঈম নামে এক যুবক কুপিয়ে হত্যার পর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার রাতে উপজেলার পরমেশ্বরদী গ্রামের বারদী-তালতলা রাস্তার পাশে সড়িষার ক্ষেতে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় বস্তাবন্দি দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সে ওই এলাকার মৃত হেকিম হাজির ছেলে ও পেশায় রাজমিস্ত্রি।
সোনারগাঁ থানার ওসি মহিববুল্লাহ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
