বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আনোয়ার হোসেনের আগামী ২৩ জানুয়ারী নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে যোগদান উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকেল ৩টায় বন্দর বাজার এলাকায় আয়োজিত প্রস্তুতিমূলক সভা বয়কট করেছে ২২,২৩,২৪,২৫,২৬ ও ২৭নং ওয়ার্ডের নেতৃবৃন্দ। এক বিবৃত্তিতে ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ সামসুজ্জামান ও ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী সামাদ সাংবাদিকদের কাছে এক বিবৃত্তিতে তারা ওই বয়কটের কথা তুলে ধরেন। বিবৃত্তিতে তারা উল্লেখ করেন, আলহাজ্ব আনোয়ার হোসেন মহানগর আওয়ামীলীগের একজন ইমেজধারী নেতা। তাকে বিতর্কিত করতে হাইব্রিড নেতা নুরুল ইসলাম চৌধূরী ও আইয়ূব আলী মহানগর ও বন্দরের শীর্ষ নেতাদের না জানিয়ে গোপনে প্রস্তুতিমূলক সভা করে হীণ্যমন্যতার পরিচয় দিয়েছে। গোপন প্রস্তুতিমূলক সভা করে তারা কি বুঝাতে চেয়েছে তা আমাদের বোধগম্য নয়। তবে তারা এরূপ মনগড়া সভা করে বাংলাদেশ আওয়ামীলীগের ঘরের শত্রু বিভীষন হিসেবে চিহ্নিত হয়েছে। আওয়ামীলীগে গ্রুপিং ও বিরোধ সৃস্টির লক্ষ্যে জনৈক নেতা পীরু ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে নেশাখোর ও মাতাল আখ্যা দিয়ে বক্তব্যেরও প্রতিবাদ করেন তারা। তারা বলেন,২৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদককে নিয়ে সমালোচনা করে পীরু পাগলের পরিচয় দিয়েছে। কেননা একটি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে যাকে তাকে দেয়া হয়না তৃনমূল থেকে যাচাই-বাছাই করে তারপর দেয়া হয়। ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী সামাদ ও সাধারণ সম্পাদক আশিক আহমেদ তারা উভয়েই আওয়ামীলীগের ত্যাগী নেতা। যেখানে দল এসব ত্যাগী নেতাদের মূল্যায়ন করেছে সেখানে পীরুর মতো একজন হাইব্রীড নেতার সমালোচনা দলের জন্য ভীতিকর। তারা দলে থেকে দলের ক্ষতির পাঁয়তারা করছে। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য হাইকমান্ডের প্রতি অনুরোধ জানান।
