বিজয় বার্তা ২৪ ডট কম
মহান ভাষা সৈনিক বীরমুক্তিযোদ্ধা বাংলাশে আওয়ামীলীগের নির্বাহী কমিটির সাবেক সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মফিজুল ইসলাম এর ৩য় মৃত্যুবার্ষিক উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চাঁনমারী¯’ নিজ বাস ভবনে অনুষ্ঠিত হয়।
দোয়ানুষ্ঠানে অংশ নেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই,সংরক্ষিত মহিলা আসনের এমপি হোসনে আরা বেগম বাবলী,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল,মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকিরুল আলম হেলাল, যুগ্ম সাধারন সম্পাদক শাহ নিজাম,সদস্য এহসানুল হাসান নিপু, মহানগর যুবলীগের সভাপতি সাহাদাৎ হোসেন সাজনু,জেলা যুবলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক মামুর আহমেদ ইমন, মহানগর স্বে”ছাসেবকলীগের সাধারন সম্পাদক জুয়েল হোসেন, মহানগর শ্রমীকলীগের সভাপতি কাজীমউদ্দিন, মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি ইসরাত জাহান খাঁন ম্মৃতি,সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান প্রমূখ। ৭১ চেতনা মঞ্চ’র নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এম এ রাসেলের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপ¯ি’ত ছিলেননারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তথা বন্দর থানা আওয়ামীলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক ফয়সাল মোহাম্মদ সাগর,১৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী আমজাদ হোসেন সাধারণ সম্পাদক হাজী আলমমগীর হোসেন (এমএসসি),২০নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সোহেল করিম রিপন,২৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সামসুজ্জামান জামান,মোঃ কুতুবউদ্দিন,আওয়ামীলীগ নেতা মোঃ শাহজাহান,মহিলা আওয়ামীলীগ নেত্রী সীমা সুলতানা সিমলা,সাংবাদিক নজরুল ইসলাম নয়ন,২০নং ওওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হাসিবুল হক জিসান,সাধারণ সম্পাদক রিপ্ত,মরহুমের পুত্র রাজন,রানাসহ প্রমুখ।
জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই বলেন, ভাষা সৈনিক ও বীরমুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম নারায়ণগঞ্জের রাজনীতিতে ছিলেন অদ্বিতীয় মানব। তিনি সু¯’ রাজনীতির প্রবক্তা। আমার দেখা মতে,মফিজুল ইসলাম এমনই একজন নেতা ছিলেন যাকে দেখে এক সময়কার বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল তাকে দেখে চেয়ার থেকে উঠে দাড়িয়েছিলে। জননেত্রী শেখ হাসিনাও মফিজ ভাইকে চাচা বলে সম্মান জানাতেন। সেই মফিজুল ইসলামকে কখনো নারায়ণগঞ্জের মানুষ ভুলবেনা।
পরিশেষে মিলাদ ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন চাঁনমারী বাইতুল জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কাউয়ুম।

