বিজয় বার্তা ২৪ ডট কম
নাসিকের ৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মহসিন ভূইয়ার নির্বাচনী প্রস্তুতিমূলক সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত করা হয়েছে।
সৈয়দপাড়া পঞ্চায়েত কমিটির উদ্যোগে শুক্রবার বিকেলে ৮নং ওয়ার্ড এর সৈয়দপাড়া এলাকায়
এই প্রস্তুতিমূলক সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন শামীম ওসমান সমর্থক গোষ্ঠী সিদ্ধিরগঞ্জ থানার সদস্য সচিব ও আওয়ামীলীগ নেতা কাউন্সিলর প্রার্থী মহসিন ভূইয়া, প্রধান আলোচক হিসেবে ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক এসকে নাসির উদ্দিন মাষ্টার। এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি সৈয়দ মোঃ নুরুল ইসলাম, সার্বিক তত্ত্বাবধানে সৈয়দপাড়া পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মো.শাহ আলম। এছাড়া আরো উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. আজিজ, মহানগর সেচ্ছাসেবকলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. বুলবুল।
এসময় মহসিন ভূইয়া ওয়ার্ডবাসীর কাছে দোয়া চান এবং সব সময় সুখে দুঃখে তাদের পাশে থাকার প্রতিজ্ঞাবদ্ধ করেন। স্থানীয় জনগন মহসিন ভূইয়াকে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

