বিজয় বার্তা ২৪ ডট কম
নাসিক ৮নং ওয়ার্ড এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকটে এলাকাবাসী। গত এক মাস ধরে ওসার বিশুদ্ধ পানি ঠিক মতো না পাওয়ায় আজ সকাল ১১ টায় নারায়নগঞ্জ টু চিটাগাংরোড গোদনাইল বাস স্ট্যান্ড এলাকায় প্রায় ১ ঘন্টা রাস্তা বন্ধ করে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে পৌছালে সিদ্ধিরগঞ্জ থানার এস,আই ওমর ফারুক স্থানীয় ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা ও ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফখোর আলম খোকনকে সাথে নিয়ে অবরোধ -কারীদেও রাস্তার গাড়ি চলাচল করতে দেয়ার অনুরোধ জানিয়ে কাউন্সিলররা তাদেও সমস্যা অতিদ্রুত সমাধান করবে বলে আস্থত করেন এবং কাউন্সিলরদেও বক্তব্যে তারা বলেন ওসার কর্মকর্তা কর্মচারিদের অবহেলার কারণে এরকম দূভোগে পরতে হচ্ছে সাধারন মানুষের। ওসার কর্মচারিরা ঠিক মত পাম গুলো চালাচ্ছে না বলে অভিযোগ করে এলাকাবাসী উল্লেখ্য, গত ১৫দিন ধরে পানির সমস্যা চলছে নাসিক ৮নং ওয়ার্ড এলাকায়। সারা দিনের মধ্যে রাতে কিছু সময়ের জন্য ওয়াসার লাইনে পানি আসলেও পানি পানের অনুপযোগী। পানিতে এতোই গন্ধ যে মুখে নেয়া দুস্কর। পানিতে আসছে পোকামাকর। এই ময়লা পানিতে গোসল করতে গিয়ে ওয়ার্ডবাসী বিভিন্ন রোগে ভুগছে। আর পান করাতো একেবারেই যাচ্ছে না। ।##
