বিজয় বার্তা ২৪ ডট কম
গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সম্মেলন ৭ অক্টোবর শুক্রবার বিকাল ৩টায় কেন্দ্রিয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অন্যতম নেতা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক শ্রমিক নেতা কমরেড রাজেকুজ্জামান রতন। বক্তব্য রাখবেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি শ্রমিক নেতা কমরেড ওসমান আলী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ জেলা সমন্বয়ক নিখিল দাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রিয় কমিটির সভাপতি আহসান হাবীব বুলবুল, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক ও সহ-সভাপতি সাইফুল ইসলাম শরীফ। সভায় সভাপতিত্ব করবেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ।
