বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশের বেসরকারি খাতে শিল্প স্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় আয় বৃদ্ধিসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিআইপি (শিল্প) নির্বাচন নীতিমালা অনুসারে বিকেএমইএ’র সভাপতি সাংসদ একে এম সেলিম ওসমান ২০১৫ সালের জন্য সিআইপি (শিল্প) নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য যে, এই নিয়ে ৬ষ্ঠ বারের মত তিনি সরকারের এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হলেন। ১৯ শে ফেব্রুয়ারি রবিবার, বিকাল ৩ টায় ঢাকার হোটেল পূর্বানিতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আমির হোসেন আমু এম.পি’র হাত থেকে ২০১৫ সালের সিআইপি (শিল্প) পুরস্কার গ্রহণ করেন বিকেএমইএ সভাপতি এ.কে. এম সেলিম ওসমান এমপি.। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ এবং সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি।
প্রসঙ্গত, এবার সর্বমোট পাঁচটি ক্যাটাগরিতে ৫৬ জনকে সিআইপি (শিল্প) ২০১৫ প্রদান করা হয়েছে।
